ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আমিরাতে ৪০ লাখ টাকার সোনা জিতলেন বাংলাদেশি বিক্রয়কর্মী


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-১০-২০২৫ দুপুর ৪:৪৪

মাত্র চারদিনের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতে লটারিতে সোনা জিতেছেন আরেক বাংলাদেশি প্রবাসী। নতুন করে সোনা জেতা এই বাংলাদেশির নাম মোহাম্মদ হায়দার আলী। তিনি ২৫০ গ্রাম ২৪ ক্যারেটের সোনা জিতেছেন। বাংলাদেশি অর্থে যার মূল্য ৪০ লাখ টাকার বেশি।

সংবাদমাধ্যম গালফ নিউজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জানিয়েছে, ৩১ বছর বয়সী হায়দার আলী সাপ্তাহিক ই ড্রতে এই সোনা পেয়েছেন। তিনি আমিরাতের আল আইনে থাকেন। সেখানে একটি ইলেকট্রনিকস সামগ্রীর দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন।

গত দুই বছর ধরে চার থেকে পাঁচ বন্ধু মিলে তারা লটারির টিকিট কিনছিলেন। অবশেষে কাঙ্ঘিত সাফল্য পেয়ে ২৫০ গ্রাম সোনা জিতেছেন তিনি।গালফ নিউজ জানিয়েছে, হায়দার আলীকে যখন লটারি কর্তৃপক্ষ ফোন করেন তখন তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি ফোন করা হোস্টকে জিজ্ঞেস করেন, কত গ্রাম সোনা জিতেছি? তিনি প্রথমে ভেবেছিলেন তার কোনো বন্ধু হয়ত মজা করছিলেন। কিন্তু সত্যিটা জানতে পেরে তিনি ও তার বন্ধু আনন্দে লাফিয়ে ওঠেন।

লটারিতে পাওয়া সোনার বার দিয়ে কী করবেন সেটি এখনো ঠিক করেননি হায়দার।

এর আগে গত সপ্তাহে মানসুর আহমেদ নামে এক বাংলাদেশি ইলেকট্রিশিয়ান ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম সোনা জিতেছিলেন।

এর মাধ্যমে দুই প্রবাসী বাংলাদেশি পরপর দুই সপ্তাহে সোনার বার জিতে লাখপতি বনে গেলেন।

সূত্র: গালফ নিউজ

এমএসএম / এমএসএম

আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল

ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক