মিরপুর তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ নভেম্বর
কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আগামী ১২ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পুনরায় তফসিল ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৩০ অক্টোবর (বৃহস্পতিবার)। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হয়। এ সময় দুইটি গ্রুপ মনোনয়নপত্র দাখিল করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমানের নিকট।
এর মধ্যে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম সমর্থকরা মনোনয়নপত্র জমা দেন ওই ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল কবিরাজ। তারা পূর্ণ প্যানেল জমা দেন, যেখানে প্রার্থী হিসেবে রয়েছেন —
পল্লী চিকিৎসক সামসুল আলম মালেক, আশরাফুল ইসলাম, রাকিবুল ইসলাম, সিদ্দিকুর রহমান ও রুমা খাতুন।
নির্বাচন কার্যক্রমের অন্যান্য ধাপ অনুযায়ী,
মনোনয়নপত্র গ্রহণ ও জমাদান: ২৬–৩০ অক্টোবর
মনোনয়নপত্র যাচাই-বাছাই ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ৫ নভেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ: ৬ নভেম্বর
ভোটগ্রহণ: ১২ নভেম্বর, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে।
স্থানীয় শিক্ষাপ্রেমী ও অভিভাবকরা জানান, নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত