খিলগাঁও ডেমরা- রামপুরা মহাসড়কে চোরের লিডার সুজন একাধিক লোক দিয়ে রাত হলেই নামেন গাড়ি থেকে চোরাই তেল সংগ্রহে
রাজধানীর খিলগাঁও থানাধীন ডেমরা-রামপুরা মহাসড়কে মস্তমাঝি মোড়ে অবস্থিত তেলচোরের আস্তানা! মহাসড়কে রাতের অন্ধকারে বিভিন্ন গাড়ি-থেকে চোরাই তেল সংগ্রহ করে বিক্রি করে একাধিক চোর চক্র। সন্ধ্যা পেড়িয়ে রাত হতেই গাড়ীর তেল চুরির সাথে জড়িতরা সক্রিয় হয়ে ওঠে। অনুসন্ধানে জানা যায় খিলগাঁও মস্তমাঝি মোড় এলাকায় কুখ্যাত চোরের লিডার মোঃ সুজন বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমানে তার রয়েছে
১টি চোরাই আস্তানা ও তেল সংগ্রহ করার একটি গাড়ী। তবে গাড়িতে যে নাম্বার প্লেট রয়েছে তা সঠিক নয়। অনুসন্ধানে আরো জানা যায় গাড়ীর হেলপার ও ড্রাইভার সহ ৩ জন চোরের সাথে সম্পৃক্ত রয়েছে। তারা চুরির কাজে বের হওয়ার আগে ইয়াবা সেবন করেন। কুখ্যাত চোর সদস্য রিয়াজ তার স্ত্রী সুমির নামে পিকআপ গাড়িটি ক্রয় করেন যা দিয়ে রাত হলেই বের হয়ে যায় বিভিন্ন গাড়ীর তেলচুরির সংগ্রহে।
রাত হলেই রাজধানী ও নারায়ণগঞ্জ জেলা থেকে শুরু করে পুরো মহাসড়কে গাড়ি’র চোরাই তেল সংগ্রহে। রিয়াজকে চোরাই তেল সহ একাধিকবার থানা পুলিশ ও ডিবি পুলিশ গ্রেফতার করেছেন বলেও জানা গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যানুযায়ী রিয়াজ এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এবং তেল চোরের লিডার সুজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইনফর্মা হিসেবে কাজ করেন বলেও জানা যায়।
ভুক্তভোগী- গাড়িচালাক মোঃ কবির বলেন, রাত হলেই বিভিন্ন গাড়ির ড্রাইভার সড়কের পাশে গাড়ি রেখে ঘুমালে চোর চক্ররা তেলের টাংকির মুখ খুলে আরেকটি হাতে রেখে মটরের মাধ্যমে তেল নিয়ে লাপাত্তা হয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন গাড়ি নিয়ে দুর্ভোগে পরেন সাধারণ গাড়ির ড্রাইভার। আমার গাড়ি থেকেও এভাবে একাধিকবার তেল চুরি করেছে এবং আমিও ভোগান্তিতে পড়েছি।
তিনি বলেন, আবার কখনো গাড়ি পার্কিং করে রাখলে তেল চুরি করে নিয়ে যায় তেল চুরির সাথে জড়িত সদস্যরা ।বাংলাদেশ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিলে আমরা এই ভোগান্তিতে পড়তাম না।
কবির হোসেন আরও বলেন,তেল চুরি হলে ড্রাইভাররা থানায় যায় না। নিজের থেকে ভর্তুকি দিয়ে কোস্পনীকে বুঝিয়ে দেন। পুলিশ-প্রসাশন সক্রিয় হলে তেল চুরি ও বিক্রি বন্ধ হয়ে যাবে।
এ বিষয়ে তেল চোরের লিডার মোঃ সুজন মুঠো ফোনে দৈনিক সকালের সময়'কে বলেন, আমি এখন ব্যবসা-বাণিজ্য করি। এবং কুখ্যাত চোর রিয়াজের বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমার গ্যারেজে গাড়ি উনি রাখেন এবং আমি তেল কিনে রাখি। তেল চোরের লিডার সুজন প্রতিবেদকের কাছ থেকে পুরো বিষয়টি জানার পর সংবাদ প্রচার না করার শর্তে সাক্ষাৎ করার জন্য অনুরোধ করেন এবং একাধিক লোক দিয়ে যোগাযোগ করার চেষ্টা করেন সংবাদ প্রচার না করার জন্য।
এ বিষয় খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দাউদ হোসেন মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আপনার কাছ থেকে জেনেছি,বিষয়টি নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।
এ ব্যাপারে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান তিনি বলেন,বিষয়টি নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।
এমএসএম / এমএসএম
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক
একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা