ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় জামায়াতের নির্বাচনী পথসভায় জনতার ঢল


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ৩১-১০-২০২৫ দুপুর ৩:৫৮

নোয়াখালী-০৬ (হাতিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হকের নির্বাচনী পথসভা ও বিশাল মোটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। পথসভায় জনতার ঢল নেমেছে। স্থানীয়রা বলেন, এই যাবৎকালে হাতিয়ায় জামায়াতে ইসলামীর যত সভা-সমাবেশ হয়েছে এটিই সর্ববৃহৎ পথসভা। 

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় উপজেলার সাগরিয়া বাজার থেকে দাঁড়িপাল্লার সমর্থনে এ র‌্যালি ও পথসভা শুরু হয়। এতে সহস্রাধিক মোটরসাইকেল ও পিকআপ যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী'সহ কয়েক হাজার সমর্থক অংশ নেয়।

র‌্যালি ও পথসভার  শুরুতে উপজেলা জামায়াতের আমির মাস্টার বোরহানুল ইসলাম এক সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক দল। আসছে জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার সমর্থনে আজকের এই পথসভা ও র‌্যালিতে জনগনের ঢল নেমেছে। এতেই বুঝা যায় হাতিয়ার মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে মাহফুজুল হককে এমপি নির্বাচিত করতে মুখিয়ে আছেন।

পরে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ইদ্রিসের দোয়ার মধ্যদিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাড.শাহ্ মোহাম্মদ মাহফুজুল হকের নেতৃত্বে জাহাজমারা ও তমরদ্দি বাজার হয়ে উপজেলা শহর ওছখালীতে এসে সমাপ্ত হয়। 

এসময় এক সমাবেশে সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শাহ্ মোহাম্মদ মাহফুজুল হক বলেন, এখানে দল ও ব্যক্তির পরিবর্তন হয়েছে , কিন্তু হাতিয়ার মানুষের বাগ্যের পরিবর্তন হয়নি। আমরা মনে করি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে যদি হাতিয়ার মানুষ এবার আমাদেরকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমরা সম্প্রীতি, ভ্রান্তিত্বের একটা কল্যাণকর ও সমৃদ্ধপূর্ণ হাতিয়া গড়ে তুলবো। এখানে কোন মানুষ দরিদ্রসীমার নীচে বসবাস করবে না, বেকারত্ব থাকবে না, চিকিৎসার অভাবে মানুষ মারা যাবে না, এখানকার ছেলে-মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে ওঠবে।

এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি নুর উদ্দিন মেশকাত, হাতিয়া পৌরসভা আমির মাওলানা তাওফিকুল ইসলাম, পৌরমেয়র প্রার্থী সাব্বির আহমেদ তাফসীর’সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন