পাংশায় গ্রাহক না হয়েও বকেয়া বিদ্যুৎ বিলের মামলায় হেনস্তার শিকার ছোরাব মণ্ডল
রাজবাড়ীর পাংশায় বিদ্যুতের গ্রাহক না হয়েও বকেয়া বিলের দায়ে মামলা। এতে চরম হেনস্তা ও হয়রানির শিকার মামলার বিবাদী ছোরাব মণ্ডল। মিথ্যা মামলা দিয়ে পেশকারের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে। ছোরাব মণ্ডল পাংশা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড়গাছি গ্রামের (সিটিসেল টাওয়ার সংলগ্ল) উস্তার মণ্ডলের ছেল।
ছোরাব মণ্ডল বলেন, বিদ্যুত বিল বকেয়ার দায়ে গত ৮ সেপ্টেম্বর ফরিদপুর বিউবো জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থেকে আমার নামে সমন আসে। আমার নামে বিদ্যুতের কোনো মিটার না থাকায় আমি পাংশা আবাসিক প্রকৌশলীর সাথে যোগাযোগ করলে তিনি অফিসে ডাকেন। অফিসে গেলে প্রকৌশলী বলেন, মামলাটি ভুলবশত হয়ে গেছে, আমি আপনাকে সার্বিক সহযোগিত করব। আপনি আমাদের পেশকারের সাথে যোগাযোগ করেন, সমস্য সমাধান হয়ে যাবে। আমি পেশকারের কাছে গেলে তিনি আমার কাছে ৩০ হাজার টাকা দাবি করেন।
পরে আমি একজন অ্যাডভোকেটের সাথে আলোচনা করলে তিনি বলেন, প্রকৌশলী যদি ভুল স্বীকার করে থাকেন তাহলে একটি প্রত্যয়নপত্র লিখে দিলে আপনার মামলাটি খারিজ হয়ে যাবে। পরে আমি প্রকৌশলীর কাছে প্রত্যয়নপত্র চাই। তিনি প্রত্যয়নপত্র দেয়ার কথা বলে অফিসে ডেকে নিয়ে বলেন, আপনি এ বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আরো বেশি ঝামেলায় পড়বেন।
এ বিষয়ে পাংশা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. রিয়াদ হোসেন বলেন, আমরা অনেক দিন ধরে সিটিসেল টাওয়ার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারছি না। আমারা খোঁজ নিয়ে জানতে পারি সিটিসেল টাওয়ারটি ছোরাব মণ্ডলের জমির ওপর এবং টাওয়ারের সাথে তার সম্পৃক্ততা আছে। এ কারণে তার নামে মামলা করা হয়েছে। তবে মিটার নম্বর ও বিলের পরিমাণ কত টাকা দেখতে চাইলে কোনোটাই দেখাতে পারেন নি তিনি।
এই হেনস্তা ও হয়রানি থেকে মুক্তি চান মামলার বিবাদী ছোরাব মণ্ডল। তিনি বলেন, আমার নামে যদি কোনো মিটার বা বিল থাকে আমি পরিশোধ করব। আর যদি আবাসিক প্রকৌশলী কোনোকিছু না দেখাতে পারেন তাহলে আমাকে যে হ্যানস্থা ও হয়রানি করা হচ্ছে, আমি এর বিচার চাই।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত