চিতলমারীতে জমি বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত চারজন
বাগেরহাটের চিতলমারীতে জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার আড়ুয়াবর্নী চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে উভয় পক্ষের আহত চারজনকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন—একই গ্রামের মৃত বজলুর রহমান মুন্সীর ছেলে বাদশা মুন্সী (৫০) এবং প্রতিপক্ষের কামরুল শেখ (৪০), বাবুল শেখ (৬০), পিতা মৃত সামসুল হক শেখ, ও হেলাল শেখ (২৫), পিতা মো. হান্নান শেখ।
আহত বাদশা মুন্সী অভিযোগ করেন, তিনি সকালে তার নিজস্ব দখলীয় জমিতে কাজ করছিলেন। এসময় কামরুল শেখ এসে তাকে জমিতে কাজ করতে নিষেধ করেন এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে কামরুলের সহযোগীরা দা, লাঠি ও হাতুড়ি নিয়ে এসে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
অন্যদিকে, কামরুল শেখ বলেন, “উক্ত জমি নিয়ে আদালতে মামলা চলমান। সকালে আমার বৃদ্ধা মা দেখতে পান বাদশা আমাদের মামলার জমিতে কাজ করছে। মা তাকে নিষেধ করলে সে উল্টো হুমকি দেয়। পরে আমরা ঘটনাস্থলে গেলে বাদশা ও তার লোকজন আমাদের ওপর চড়াও হয়, তখন সংঘর্ষের ঘটনা ঘটে।”
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ