ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

শিবচরে গণমাধ্যমকর্মীদের সাথে বিএনপি মনোনয়নপ্রত্যাশী রোকনউদ্দিন মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১-১১-২০২৫ দুপুর ২:১৯

মাদারীপুরের শিবচর উপজেলায় কর্মরত সকল গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ রোকনউদ্দিন মিয়া।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় শিবচরের ৭১ চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় মোঃ রোকনউদ্দিন মিয়া বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা শিবচরে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব। তিনি আরও বলেন, জনগণ আমাকে আন্তরিকভাবে ভালোবাসে আমি সেই ভালোবাসার প্রতিদান দিতে জনগণের কল্যাণে কাজ করতে চাই। রাজনীতি আমার কাছে কোনো সুযোগ নয়, বরং এটি একটি দায়িত্ব ও সেবার অঙ্গীকার।রোকনউদ্দিন মিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশার কথা তুলে ধরে শিবচরের উন্নয়ন ও জনগণের কল্যাণে তাঁর বিভিন্ন পরিকল্পনা সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।

সভা শেষে তিনি সাংবাদিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, নবগঠিত শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, জাতীয়তাবাদী জিয়া পরিষদের উপজেলা সভাপতি বোরহান খান, পৌর সভাপতি লিটন গোমস্তাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন