ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চিতলমারীতে উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন


চিতলমারী প্রতিনিধি photo চিতলমারী প্রতিনিধি
প্রকাশিত: ১-১১-২০২৫ দুপুর ৪:১২

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই স্লোগানকে ধারণ করে বাগেরহাটের চিতলমারীতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।

সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন স্বপ্নপুরণ কৃষি কল্যাণ সমবায় সমিতির সভাপতি সুধাংশু শেখর রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সিফাত আল মারুফ।
এছাড়া একতা মহিলা সমবায় সমিতির সদস্য শোভা রানী, শাপলা নারী উন্নয়ন সমবায় সমিতির সদস্য শিপ্রা মজুমদার এবং হিমেল বহুমুখী সমবায় সমিতির সদস্য যোগেন্দ্রনাথ মণ্ডলসহ বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে উন্নত জাতের গাভী পালনের জন্য ছন্দা মণ্ডল ও কৃষ্ণা মণ্ডলকে দুই লক্ষ টাকার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার