উত্তরায় বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন করেন বিএনপি নেতা আফাজ উদ্দিন
রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টর খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫’। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উত্তরা ইয়ুথ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আফাজ উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি খেলোয়াড়দের মাঝে জার্সি উপহার প্রদান করেন। এ সময় মুহাম্মাদ আফাজ উদ্দিন বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুব সমাজকে শৃঙ্খলিত, দেশপ্রেমিক ও ঐক্যবদ্ধ করে তোলে। মাঠে যেমন দলগত প্রচেষ্টায় জয় আসে, তেমনি জাতির উন্নয়নেও প্রয়োজন ঐক্য, পরিশ্রম ও সৎ নেতৃত্ব।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইদুল ইসলাম কাজল, এবং সঞ্চালনা করেন রিয়াদ সরকার হিরা। এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে, দলগুলো হলো—উত্তরা রেড ডেন্জার, রানাভোলা লিটেল জায়েন্টস, রানাভোলা স্পোর্টস ক্লাব, থান্ডার ভোল্ট এফসি, যাত্রাবাড়ি এফসি, কামাল ইউনিয়ন, ইয়ামিন ব্রাদার এবং আহালিয়া তানভীর স্কোয়াড। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সোলেমান হাসান, মোহাম্মদ আলী, আওলাদ হোসেন, আনোয়ার ঢালী; তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ চান মিয়া বেপারি; ৫১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুদ সরকার; ১ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাতুল; থানা বিএনপি নেত্রী পারভিন আক্তার, আনুশা আনু, নিগার সুলতানা আঁখি; দক্ষিণখান থানা বিএনপি নেত্রী সাদিয়া আফরিন রুপা; পশ্চিম থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পি ও সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ প্রমুখ। খেলাটির উদ্বোধনের মাধ্যমে উত্তরায় শুরু হলো এক প্রাণবন্ত ক্রীড়া উৎসব, যা তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার আগ্রহ আরও বাড়িয়ে তুলবে বলে আশা করছেন আয়োজকরা।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ