পিরোজপুরে জাতীয়তাবাদী ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের পক্ষে গণসংযোগ
পিরোজপুরে জাতীয়তাবাদী ১২ দলীয় জোট প্রধান, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মোস্তফা জামাল হায়দারের পক্ষে গণসংযোগ করেছেন তার কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার মোস্তফা জুবায়ের হায়দার। শনিবার (১ নভেম্বর) দুপুরে পিরোজপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ গণসংযোগে অংশ নেন।
গণসংযোগকালে ব্যারিস্টার মোস্তফা জুবায়ের হায়দার জনগণের সামনে আসন্ন নির্বাচনে নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচনী আসনের প্রতিটি ইউনিয়নের রাস্তা উন্নয়ন ও সংস্কার করা হবে। পাশাপাশি হৃদরোগ ও কিডনি চিকিৎসার জন্য জাতীয় মানের বিশেষায়িত হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর আধুনিকায়ন করা হবে।
তিনি আরও প্রতিশ্রুতি দেন, ইউনিয়নভিত্তিক আইটি ট্রেনিং সেন্টার স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি বিভাগকে জাতীয় মানের করে তোলা এবং তরুণ প্রজন্মকে ওয়েব ও গ্রাফিক্স ডিজাইনিং, অ্যাপস ডেভেলপমেন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। নারী উদ্যোক্তাদের জন্য হ্যান্ডিক্রাফট, ডিজিটাল মার্কেটিং ও ডেটা এন্ট্রি বিষয়ে প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হবে।
এছাড়া কৃষি উন্নয়নে প্রান্তিক কৃষকদের জন্য সহজ কৃষিঋণ, সার-বীজে ভর্তুকি, আধুনিক কৃষি প্রযুক্তি ও স্বল্পমূল্যে পরিবহন ব্যবস্থা চালুর আশ্বাস দেন তিনি। সবজি ও কাঁচা পণ্য সংরক্ষণের জন্য পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) ভিত্তিতে প্রতিটি ইউনিয়নে হিমাগার স্থাপনের পরিকল্পনাও তুলে ধরেন। গণসংযোগে আরও উল্লেখ করা হয়, নাজিরপুর-পিরোজপুর মহাসড়কে বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠা, নদীভাঙন রোধ ও নদীর নাব্যতা রক্ষায় উদ্যোগ নেওয়া হবে।
এ সময় বক্তারা বলেন, মোস্তফা জামাল হায়দারের মন্ত্রিত্বকালীন সময়ে পিরোজপুরে যেসব উন্নয়নমূলক কাজ হয়েছে, তা আজও দৃশ্যমান। তার হাত ধরেই এ অঞ্চলের অবহেলিত জনপদে উন্নয়নের ধারা শুরু হয়েছিল।
গণসংযোগে জেলা ও উপজেলা পর্যায়ের জাতীয়তাবাদী ১২ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন