ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীর মসজিদগুলো সুশোভিত হবে ফল আর ফুলের বাগানে


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৬-৯-২০২১ দুপুর ৪:৮
বাংলাদেশ একটি মুসলিমপ্রধান দেশ। এ দেশের গ্রাম-গঞ্জে, শহর-বন্দরে, হাট-বাজারে, রাস্তার ধারে কিংবা মোড়ে সর্বত্র অসংখ্য মসজিদ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। কৃষি ও গ্রামপ্রধান বাংলাদেশে মসজিদকেন্দ্রিক বাগান চর্চা খুব একটা দেখা যায় না। এর ফলে বাগানহীন মসজিদগুলো কেমন যেন খা খা, নির্জীব, মরুভূমির মতো মনে হয়। এ দেশের আবহাওয়া, জলবায়ু, ভৌগোলিক ও পরিবেশগত কারণে মসজিদ প্রাঙ্গণে পরিকল্পিত উপায়ে আধুনিক পদ্ধতিতে সুদৃশ্য বাগান তৈরি করা সম্ভব।
 
বাংলাদেশের প্রেক্ষাপটে মসজিদ অঙ্গনে স্বল্প পরিসরে এবং পরিকল্পিত উপায়ে আদর্শ বাগান তৈরি করা সম্ভব। এই বাগানে মালী বা কৃষকের ভূমিকা পালন করবে মসজিদের খাদেম বা মসজিদ কর্তৃক নিযুক্ত কোনো ব্যক্তি। মসজিদের বাগানে বিভিন্ন ধরনের ফুল, ফল, শাক-সবজি, ভেষজ, বনজ, বাহারি ও শোভাবর্ধনকারী গাছপালা রোপণ করতে হবে। মসজিদের চারপাশে সীমানা প্রাচীর বরাবর নারিকেল, পান, সুপারি, খেজুর ও বিভিন্ন ধরনের শোভাবর্ধনকারী গাছপালা দ্বারা আচ্ছাদিত করা যায়। এছাড়া যেসব মসজিদে আবাদি জমি (ওয়াক্ফ বা দেবোত্তর সম্পত্তি) আছে সেখানে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করতে হবে। ধান, গম, ডাল, আলু, ভুট্টা, তৈলবীজ, ডালবীজ, পাম, রাবার, মসলা, পাট, চা, ইক্ষু, রেশম, তুলা প্রভৃতি কৃষিজাত শস্য চাষাবাদ করা যায়। মসজিদের যাবতীয় ভূমিসম্পদ, জলমহাল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদকে নিবিড় ও মিশ্র কৃষি চাষের আওতায় আনতে হবে। এর ফলে কৃষি উন্নয়নের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে। দেশ স্বনির্ভর হবে।
 
বৃক্ষ আমাদের সবুজ বন্ধু। বৃক্ষের শত্রু মানুষের শত্রু, সমাজের শত্রু, দেশের শত্রু। মানুষের জন্য বৃক্ষরাজি স্রষ্টার এক অপূর্ব দান। তিনি মানুষের কল্যাণের জন্য বৃক্ষরাজি সৃষ্টি করেছেন। আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারব মানুষ না থাকলে বৃক্ষের কোন অসুবিধা হত না। কিন্তু বৃক্ষ না থাকলে এ দুনিয়াতে মানব সন্তানের অস্তিত্বই অচল হয়ে পড়তো। গাছ আছে ধরাধামে, জলে-স্থলে সর্বত্র। আমাদের মতই গাছের প্রাণ আছে, তবে এ বিষয়টি বৈজ্ঞানিকভাবে আবিষ্কৃত হয়েছে বেশি দিন হয়নি। গাছের অনুভূতি আছে বলেই আলোর দিকে ধাবিত হয়। এমন সময় আসতে পারে যখন মানুষ গাছের কথা বুঝতে পারবে। গাছ শিশুর চেয়েও নিষ্পাপ। কারো  ক্ষতি করে না বরং প্রাণীর পরিবেশের উপকার করে থাকে। গাছের নীরব কর্মকান্ড সর্বত্র সৃষ্ট প্রাণীর কল্যাণে নিবেদিত। গাছ সম্পর্কে মহান আল্লাহ তায়ালা একাধিকবার পবিত্র কোরআন শরিফে কথা বলেছেন। সূরা আর-রাহমানে গাছ সম্পর্কে বলা হয়েছে, তারকা ও বৃক্ষরাজি সেজদা করে থাকে। অন্যত্র সূরা ইয়াসীনে গাছের উপকারিতা সম্পর্কে উল্লেখ করেন, যিনি তোমাদের জন্য তাজা বৃক্ষ হতে অগ্নি উৎপাদন করে থাকেন, তৎপর তোমরা উহা হতে প্রজ্বলিত করে থাক।
 
এ রকমই এক ধারনা নিয়ে রাজশাহীতে মসজিদ প্রাঙ্গনে সবুজায়ন আর সুশোভিত করার কাজটি শুরু করেছেন একদল নামাজি মুসলিম। জানা গেছে, রাজশাহী মহানগরীর সিটি হাট শাহী জামে মসজিদে সুপারি ও ফুলের চারা রোপন করা হয়েছে।
 
গত ২৪ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা মসজিদের অন্যান্য মুসল্লিদের নিয়ে বৃক্ষরোপণ করেন মসজিদের সভাপতি ও ১৭ নং ওয়ার্ডের যুব লীগের সেক্রেটারী মোহাম্মদ আলাল এবং বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন পুলিশ কর্মকর্তা মো. হানিফ। তারা এভাবে রাজশাহী নগরীর সব মসজিদকে এই রকম কাজে উদ্বুদ্ধ ও উৎসাহ দিতে কাজটি শুরু করেছেন।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু