ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখা প্রেসক্লাবের সাংবাদিক পূর্ণমিলনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২-১১-২০২৫ দুপুর ১:৪৭

উৎসব মুখর পরিবেশে শালিখা প্রেসক্লাবের সাংবাদিক পুনর্মিলনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শালিখা ইকোপার্কে সম্পন্ন হয়েছে। শনিবার দিনব্যাপী শালিখা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সভাপতি আব্দুল রব মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নেছা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হাসনাত, পল্লীবিদ্যুৎ এর ডিজিএম মোঃ রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন, সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান শহিদ, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আফসার উদ্দিন, ইসলামী আন্দোলন শালিখা শাখার সভাপতি মাওলানা ওসমান গণি সাঈফী, সহকারী অধ্যাপক হুমায়ন ইউসুব, অধ্যক্ষ ইমদাদুল হক, প্রধান শিক্ষক আলী আহসান, মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান টুটুল, সম্পাদক মাসুদ রানা। 

অনুষ্ঠানে নিউজে বিশেষ অবদান রাখার জন্য শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ, নাজমুল হক, এইচ এম রাজিব  ও মুন্সী হাবিবুল্লাহ পাভেলকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে মাগুরা, শালিখা, মহম্মদপুর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শালিখা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি স্বপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ ৷

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা