মায়ানমারে সার পাচার কালে হাতিয়ার মেঘনায় ৩ টি ট্রলার সহ ৯ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
মায়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য সরবরাহের উদ্দেশ্যে অবৈধভাবে মায়ানমারে রাসায়নিক সার পাচার কালে ৩ টি ট্রলার সহ ৯ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ওই সকল ট্রলারে বহনকারী প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ১ হাজার ১৯৪ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার সূর্য মূখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে , একটি অসাধু চক্র বাংলাদেশী পণ্যের বিনিময়ে ইয়াবা-মদ সহ অন্যান্য মাদক দ্রব্য মায়ানমার হতে বাংলাদেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার ( ১ নভেম্বর ) রাতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালীর হাতিয়া উপজেলা ধীন সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ৩ টি বোটে তল্লাশি চালিয়ে মাদকের বিনিময়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১৪ লক্ষ ২৮ হাজার টাকা মূল্যের ১ হাজার ১৯৪ বস্তা রাসায়নিক সার ও পাচার কাজে ব্যবহৃত ৩ টি বোট সহ ৯ জন পাচার কারীকে আটক করা হয়। আটক কৃতরা হচ্ছেন : বাহার উদ্দিন (৫৭), আবুল কাসেম( ৪৫) , আনোয়ার হোসেন (৩৭), নেছার উদ্দিন (৩৭), সোহেল উদ্দিন (৩৫), সালা উদ্দিন (২৮), আক্তার হোসেন (২৮), মোহাম্মদ সোহেল (২৮) ও মোঃ সম্রাট (১৬) । এদের সকলের বাড়ি বাংলাদেশের ভিন্ন ভিন্ন উপজেলায় । তিনি আরো জানান,
জব্দকৃত সার, পাচার কাজে ব্যবহৃত ট্রলার ও আটককৃত পাচারকারীদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন