ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬

উন্নত বাঘা-চারঘাট গড়তে প্রতিশ্রুতিবদ্ধ আরিফুল ইসলাম বিলাত


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২-১১-২০২৫ দুপুর ৪:১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এখন সবচেয়ে আলোচিত নাম মালয়েশিয়া যুবদল মালাক্কা শাখার সাধারণ সম্পাদক ও কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম বিলাত।

রাজনীতির পাশাপাশি একজন সমাজসেবক হিসেবে প্রবাসী ও স্থানীয় পর্যায়ে ব্যপকভাবে পরিচিত এই তরুণ নেতা এখন এলাকায় পরিবর্তনের প্রতীক হিসেবে গণ্য হচ্ছেন।

বিলাত তরুণ বয়স থেকেই যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত, এবং দীর্ঘদিন বিদেশে থেকেও দলের তৃণমূল কর্মকাণ্ডের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। সমাজসেবা, শিক্ষা সহায়তা, এবং মাদকবিরোধী কর্মসূচির মাধ্যমে তিনি এলাকাবাসীর কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।

তিনি বলেন, “বাঘা-চারঘাটকে মাদকমুক্ত করা আমাদের অঙ্গীকার। ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এটাই হবে আমাদের আন্দোলনের মূল স্লোগান। মাদকের ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে না পারলে উন্নয়ন টেকসই হবে না।”

আরিফুল ইসলাম বিলাত আরো বলেন, “আমার লক্ষ্য কেবল রাজনীতি নয়, মানুষের জীবনমান উন্নয়ন। বাঘা-চারঘাটে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পায়নের সমন্বিত উন্নয়নই আমার অগ্রাধিকার। পদ্মা নদীর পাড়ের এই অঞ্চলটি পর্যটন, ফলচাষ ও ক্ষুদ্র শিল্পে সম্ভাবনাময়— যদি সঠিক পরিকল্পনায় এগোনো যায়।”

তিনি বিশ্বাস করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের সবচেয়ে বাস্তবসম্মত রূপরেখা। “১৭ বছরের প্রবাস জীবন তারেক রহমানকে দিয়েছে বৈশ্বিক অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের দৃষ্টিভঙ্গি,”— বলেন বিলাত। “তার নেতৃত্বে ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক ঘোষণা নয়, এটি বাংলাদেশের পুনর্গঠনের রূপরেখা। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা, সুশাসন, ও জনগণের ক্ষমতায়নের মধ্য দিয়েই গড়ে উঠবে নতুন বাংলাদেশ। এই রূপরেখা বাস্তবায়নের জন্য আমরা মাঠে কাজ করতে প্রস্তুত।”

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনটি বিএনপির জন্য ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হিসেবে বিবেচিত। এখানে মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি হলেও, বিলাতের প্রবাসী অভিজ্ঞতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতা তাকে এগিয়ে রেখেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি এবার এমন প্রার্থী খুঁজছে যিনি শুধু জনপ্রিয় নন, বরং জনদুর্ভোগ জানেন, স্বচ্ছ চরিত্রের অধিকারী এবং জনগণের সমস্যার সমাধানে সক্ষম।

এ বিবেচনায় অনেকের মতে, আরিফুল ইসলাম বিলাত হচ্ছেন সেই নতুন প্রজন্মের মুখ, যিনি দল ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারেন।

বিলাতের ভাষায়, “রাজনীতি মানে ক্ষমতার খেলা নয়, জনগণের সেবা। আমি চাই বাঘা-চারঘাটের মানুষ নতুন ভবিষ্যৎ দেখুক— যেখানে থাকবে কর্মসংস্থান, নিরাপদ সমাজ ও উন্নয়নের ধারাবাহিকতা।

চারঘাটের এক ব্যবসায়ী বলেন, “বিলাত ভাই বিদেশে থেকেও এলাকার মানুষের খবর রাখেন। অসহায়দের পাশে দাঁড়ান, মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকেন— এমন নেতা এখন খুব দরকার।”

বাঘার কলেজছাত্রী আফরিন হোসনা বলেন, “আমরা তরুণ ভোটাররা চাই পরিবর্তন। আমাদের প্রথম ভোট হবে গণতন্ত্রের পক্ষে— অর্থাৎ ‘ধানের শীষে’। আমরা চাই তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার পথে বিলাত ভাই যেন আমাদের এমপি হন।”

স্থানীয় কৃষক আবদুল হান্নান বলেন, “তিনি শিক্ষিত, প্রবাসে থেকেও এলাকার উন্নয়নে চিন্তা করেন। যোগাযোগ, কৃষি, স্বাস্থ্য ও শিক্ষাখাতে তার পরিকল্পনা আছে। আমরা এমন নেতাকেই পাশে চাই।

এমএসএম / এমএসএম

রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার

পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা

গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর

ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক

হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা

ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র‌্যাব

মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড

ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪

জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে

কোটি টাকার বেচাকেনায় সরগরম উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পশুর হাট