ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

ভূমিদস্যু গুলজারের বিরুদ্ধে থানায় অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১১-২০২৫ দুপুর ৪:৫১

চট্টগ্রাম হাটহাজারী উপজেলা কুয়াইশ বুড়িশ্চর এলাকায় নতুন আতঙ্কের নাম ভূমিদস্যু গোলজার আলম। গুলজারের বিরুদ্ধে  বিভিন্ন ব্যাক্তির জমিতে জোরপূর্বক সাইনবোর্ড টাঙ্গিয়ে চাঁদাবাজি ও জবরদখলের অভিযোগ পাওয়া যায়। 

অভিযোগকারীরা  জানান আওয়ামীলীগ সরকারের সময় আওয়ামী নেতা ইউনুস গনির নাম ভাঙ্গিয়ে জমি দখল, চাদাবাজি করতো। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এলাকার মানুষ কিছুটা স্বস্তি ফিরে পেলেও আবারও সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গুলজার গংরা নতুন উদ্যমে ফিরে আসায় আবারও অস্বস্তিতে কুয়াইশ বুড়িশ্চরের সাধারন মানুষ। গুলজার এখন বিএনপি"র নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষের জমিতে সাইনবোর্ড টাঙানো লোকজন দিয়ে সীমানা প্রাচীর ভাঙা, জবর দখল করছে বলে জানান ভুক্তভোগী মাসুদ, ঝন্টু বিকাশ দাস, কুলসুমাসহ অনেকে। 

মাসুদ ও ঝন্টু দাশ জানান, আমাদের পারিবারিক সম্পত্তি ভূয়া দলিল ও খতিয়ান বানিয়ে জবর দখল করে গুলজার পরবর্তীতে আমার আইনের আশ্রয় নিলেই গুলজারের জালিয়াতি ধরা পড়ে। পুলিশ তাকে আটক করে, বেশ কিছুদিন জেলে থাকার পর, জামিনে মুক্তি পেয়ে আবারও জবর-দখল শুরু করে গুলজার। ভুক্তভোগী কুলসুমা বেগম জানান, ১৪ বছর আগে আমার কেনা সম্পত্তি হঠাৎ গোলজার সাইনবোর্ড লাগিয়ে দেয়। স্থানীয় ব্যাক্তিদের বিষয়টি জানানের  পরবর্তীতে সালিশে বৈঠকে গুলজার তার পক্ষে কোন ডকুমেন্টস হাজির করতে পারেননি।  

১ লা নভেম্বর শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে আমার জমি বাউন্ডারি ওয়ালে ভেতরে প্রবেশ করে গাছ কেটে বাউন্ডারি ওয়ালের ক্ষতি সাধন করে। জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে। এ বিষয়ে গেলজারকে প্রশ্ন করলে কোন  উত্তর না দিয়ে তার ছেল রিপনের হাতে ফোন দিয়ে দেন। গুলজারের ছেলে সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, আমরা জমি দখল করেছি কি করবেন করেন। অন্যের জমি এভাবে দখন করতে পারেন, উত্তরে হুমকি সূরে বলেন,আমাদের ক্ষমতা আছে দখল করেছি করবো। ২০১৭ সালে ২২ নভেম্বর বুড়িশ্চরে জমি দখলে গিয়ে একটি সংখ্যালঘু পরিবারের উপর হামলা করে গুলজার ও তার পেটুয়া বাহিনী। 

এসময়, রুনু কুমার দাশসহ পাঁচজন আহত হন।  এই ঘটনায় মামলার আসামী হয় গোলজার। কুয়াইশ,  বুড়িশ্চর,  হিন্দুপাড়া, ধুপকুল এলাকায় একাধিক ব্যাক্তির সম্পত্তি দখল করার অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়। হাটহাজারী থানার মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ   বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

অভিযোগের বিষয়ে গুলজারের কাছে জানতে তার ব‍্যক্তিগত নাম্বারে একাধিক বার ফোন দিলে ও তিনি রিসিভ করেন নি।

এমএসএম / এমএসএম

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব