ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২-১১-২০২৫ বিকাল ৫:১৫

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বেলাগাঁও গ্রামের শত শত সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, বেলাগাঁও গ্রামে প্রায় ২০ হাজার মানুষের বসবাস এবং ৬ হাজার ভোটার রয়েছ। এছাড়া এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে যাতায়াতের প্রধান রাস্তা এই গ্রামের ওপর দিয়ে গেছে। দেশের অর্থনীতিতে এই গ্রামের কৃষি, মৎস্য ও পযর্টন গুরুত্বপূর্ণ অবদান রাখলেও স্বাধীনতার ৫৪ বছরেও এ গ্রামে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। অবিলম্বে গ্রামের রাস্তা সংস্কার সহ নতুন রাস্তা নির্মাণ না করা হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সেলিম আহমেদ, বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী, কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, তরুণ  ছাত্রনেতা নাঈম আহমেদ, আমির হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জমির, ইউপি সদস্য আবুল কাশেম, জামায়াত নেতা ফারুক আহমেদ বিশিষ্ট মুরুব্বি  নুরুল আলম, রুবেল আহমেদ, শাহিন আহমেদ, সুহেল আহমেদ, কৃষি উদ্যোক্তা সাইফুল ইসলাম প্রমুখ।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান