ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

অবৈধ দলিলের রায় স্থগিতের দাবিতে রায়গঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩-১১-২০২৫ দুপুর ২:১৫

জমির দলিলকে বৈধ দেখিয়ে রায় বাস্তবায়ন না করার দাবিতে সিরাজগঞ্জের রায়গঞ্জে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে রায়গঞ্জ প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. হবিবুর রহমান এ সংবাদ সম্মেলন করেন। 

সংবাদ সম্মেলনে হবিবর রহমান বলেন, “একটি জাল দলিলের রায় হতে যাচ্ছে! টাকার জোরে সত্যকে ধর্ষণ করা হয়েছে।”

জানা গেছে, মামলাটি বাটোয়ারা মোকদ্দমা নং-২৬৫/২০১৮, যা বর্তমানে সিরাজগঞ্জের যুগ্ম জেলা জজ আদালত-২ এ বিচারাধীন। হবিবর রহমানের অভিযোগ, জাল দলিলটির কোনো সরকারি রেকর্ড বা নকল কপি নেই, তবুও কিছু অসাধু কর্মকর্তা ও দালালের যোগসাজশে সেটিকেই প্রতিপক্ষরা বৈধ দেখানোর চেষ্টা চলছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, মামলাটির রায় ঘোষণার তারিখ ঘনিয়ে আসছে, এবং “অর্থের বিনিময়ে মিথ্যা দলিলের পক্ষে রায় হতে পারে।”

ভুক্তভোগী হবিবর রহমান মামলাটির রায় স্থগিত রেখে বিষয়টি জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই (NSI) কর্তৃক তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভাই মোঃ সফিজ উদ্দিন শেখসহ অন্যান্য জমির মালিকরা। তারা বলেন, “আমরা শুধু ন্যায়ের দাবি করছি— মিথ্যা যেন সত্য না হয়, দুর্নীতি যেন আইনের ওপরে না ওঠে।”

এমএসএম / এমএসএম

টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা।

তারাগঞ্জে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

কুড়িগ্রাম জেলায় ৭দিনব্যাপী মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্পের নানা আয়োজনের মাধ্যমে সমাপ্তি

বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ

মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান

পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি

প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ

শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল

পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা

রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মোহনগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম

সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত