ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণদের শান্তির বার্তা দিলেন ওসি ওমর ফারুক


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৩-১১-২০২৫ দুপুর ৩:১৫

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাহাড়ি টিলায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৮টি পুঞ্জির প্রতিনিধিদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক গঠনমূলক এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর মিশন স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক। এ সময় তিনি জেলা পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় জেলা পুলিশের পক্ষ থেকে পাহাড়ি পুঞ্জি এলাকায় অপরাধ প্রতিরোধ, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে বলেন, মৌলভীবাজার জেলা ও কুলাউড়া থানা পুলিশ সবসময় ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায়ের নাগরিকের পাশে আছে। বৈষম্যহীন, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও জনগণের যৌথ সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি। তিনি আরো বলেন, পুঞ্জির লোকদের পানজুমসহ ফসল বিনষ্টকারী

অপরাধীদের শাস্তি নিশ্চিত করার মাধ্যমে এলাকায় শান্তিময় পরিবেশ নিশ্চিত করা হবে এবং আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা ও তাদের আইনি সহায়তা দেওয়া হবে।  পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পার্শ্ববর্তী বাঙালি জনগোষ্ঠীর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার গুরুত্বও আলোচনা হয়

সভায় পুঞ্জিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের চলমান সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান বিষয়ে মতামত তুলে ধরেন থানার ওসি ওমর ফারুকের কাছে।

আদিবাসীদের পক্ষে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ফাদার জোসেফ গোমেজ, আন্ত:পুঞ্জি উন্নয়ন সংঘ (কুবরাজ) ভারপ্রাপ্ত সভাপতি প্রত্যুষ আসাক্রা, সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং, ইউপি সদস্য সিলভেস্টার পাটাং, ঝিমাই পুঞ্জির মন্ত্রী রানা সুরং, নুনছড়া পুঞ্জির মন্ত্রী ববরিন, মেঘাটিলা পুঞ্জির মন্ত্রী মনিকাসহ বিভিন্ন পুঞ্জির মন্ত্রীগণ। এসময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আকঞ্জি, এসআই মুস্তাফিজসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন (কুবরাজ) এর সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং বলেন, কুলাউড়ার বিভিন্ন পুঞ্জিতে প্রায়শই আদিবাসীদের পানের জুম থেকে পান গাছসহ বিভিন্ন প্রজাতির চারা কর্তন করে দুর্বৃত্তরা। যার কারণে খাসি পান চাষিরা বেশ আর্থিক ক্ষতির সম্মুখীন হন। পান চাষ করেই খাসিয়ারা তাদের জীবিকা নির্বাহ করেন। কিন্তু আমরা সব সময় আতঙ্কের মধ্যে থাকি। তিনি আরো বলেন, দেশের নাগরিক হিসেবে নিরাপত্তা ও সুবিচার প্রাপ্তির অধিকার প্রত্যেকেরই রয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র