ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় ১৪০ টন কয়লা বোঝাই কার্গো বোট সহ ২ চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ড


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ৩-১১-২০২৫ দুপুর ৩:৩৫

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার ট্যাংকির খাল সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩৫ লক্ষ টাকা মূল্যের ১৪০ টন চোরাই কৃত কয়লা সহ ২ চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ড। এসময় কয়লা বোঝাই ৪ টি কার্গো বোট ও জব্দ করা হয়েছে। আটক কৃত রা হচ্ছে: ইয়াছিন আরাফাত ( ২৯) ও শাহেদ উদ্দিন (৩৩) । ধৃত ব্যক্তিদের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়।
সোমবার ( ৩ নভেম্বর)  দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের কে তথ্য জানান।
তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার (১ নভেম্বর ) দুপুরে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও রামগতি কর্তৃক নোয়াখালীর হাতিয়া উপজেলার টাংকির খাল সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে  ৪ টি কার্গো বোটে চোরাইকৃত  প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের ১৪০ টন কয়লা ও ২ জন চোরাকারবারিকে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের কে দুই দিন ধরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কয়লাগুলো চট্টগ্রামের বহিঃ নোঙ্গর এলাকার একটি বাণিজ্যিক জাহাজ হতে অসদুপায় অবলম্বন করে ক্রয় করা হয়েছে। জব্দকৃত কয়লা, চোরাই কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার দুপুরে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এলাকায় অপরাধ দমনে ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন