ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

নওয়াপাড়ায় ব্যবসায়ীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৩-১১-২০২৫ দুপুর ৩:৩৯

যশোরের নওয়াপাড়ায় ব্যবসায়ীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১টায় বন্দর নগরী নওয়াপাড়ার ইসলামী ব্যাংক শাখার সামনে ব্যবসায়ী নেতা শমসের আলমের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শতাধিক ব্যবসায়ী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের নওয়াপাড়া শাখার সাবেক ম্যানেজার মোস্তফা মেহেদী হোসাইন চৌধুরী, সাবেক ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ সাফারুল ইসলাম এবং বর্তমান ম্যানেজার (অপারেশন) আব্দুল হান্নান ব্যক্তিগত স্বার্থে ব্যাংকের নিয়মনীতি উপেক্ষা করে কোটি কোটি টাকার অনৈতিক লেনদেন করেছেন।
বক্তারা আরও বলেন, বিষয়টি ফাঁস হয়ে গেলে নিজেদের দায় এড়াতে উক্ত কর্মকর্তারা নওয়াপাড়ার নির্দোষ ও সৎ ব্যবসায়ীদের নামে দুদকে মিথ্যা মামলা দায়ের করেন। এতে প্রকৃত ব্যবসায়ীরা চরম হয়রানির শিকার হচ্ছেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং জড়িত ব্যাংক কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এমএসএম / এমএসএম

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব