সাঘাটা-ফুলছড়িতে গণসংযোগে ব্যস্ত জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূলে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও সুশাসনভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই লক্ষ্য সামনে রেখে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন তিনি।
অ্যাডভোকেট নয়ন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন। স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করছেন, শুনছেন তাদের অভাব-অভিযোগ ও সমস্যা-সম্ভাবনার কথা। গণসংযোগকালে তিনি তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির মূল উদ্দেশ্য ও গুরুত্ব জনগণের কাছে তুলে ধরছেন। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও আলোচনা করছেন তিনি।
স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অ্যাডভোকেট নয়নের ধারাবাহিক গণসংযোগে তৃণমূলে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিএনপি নেতা-কর্মীরা সক্রিয় হয়ে মাঠে নেমেছেন। গ্রামগঞ্জের মানুষও তার এ প্রচেষ্টাকে ইতিবাচকভাবে গ্রহণ করছেন।
দলীয় নেতারা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে অ্যাডভোকেট নয়ন সাধারণ মানুষের কাছে নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছেন। এতে সাঘাটা-ফুলছড়ি অঞ্চলে বিএনপির তৃণমূল সংগঠন আরও গতিশীল হচ্ছে বলে তারা মনে করছেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত