পাটগ্রাম প্রেসক্লাবে উপহারসামগ্রী প্রদান
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা প্রেসক্লাবে উপহার হিসেবে বিভিন্ন পণ্যসামগ্রী প্রদান করেছেন সমাজসেবক ও ব্যবসায়ী গোলাম রব্বানী প্রধান। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পাটগ্রাম প্রেসক্লাব দেখতে আসেন ব্যবসায়ী গোলাম রব্বানী প্রধান। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্যরা।
পরিদর্শনের সময় মোশারফ হোসেন কলেজের অধ্যক্ষ রেজা আহমেদ মাওলা তার সাথে ছিলেন। তিনি প্রেসক্লাব হলরুম ও অফিস ঘুরে দেখে তাৎক্ষণিক ফ্যান ১০টি, চেয়ার ৫০টি ও একটি স্মার্ট টিভি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল, সিনিয়র সভাপতি আমিনুর রহমান বাবুল, প্রেসক্লাবের সদস্য সিরাজুল ইসলাম বসুনিয়া, জুনায়েদ হাসান রাকিব, আবু আলম মিয়া, আজিনুর রহমান আজিম, মামুন হোসেন সরকার, রমজান আলী, মোকছেদুল ইসলাম, জিয়াউর রহমান মানিক, শামসুদ দোহা ও হাসান জুয়েল।
উপহারসামগ্রী প্রদান শেষে তিনি পাটগ্রাম প্রেসক্লাবের উন্নয়নে সর্বাত্মক সহায়তা ও সব সময় পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন