ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে নারীদের উন্নয়নে কাজ করবে সরকারঃ মিঠু


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৩-১১-২০২৫ বিকাল ৫:৬

মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শিল্পপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন- আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো পুনর্গঠন ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায়  এই ৩১ দফা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা। এই ৩১ দফার গুরুত্বপূর্ণ বার্তাগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এসময় তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান  বিগত ফ্যাসিস্ট সরকারের সময় সবচেয়ে বেশি হামলা মামলার শিকার হয়েছেন। তাই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে এ নির্যাতন নিপীড়নের জবাব দিতে হবে।

তিনি রবিবার (২ নভেম্বর) রাতে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ও ১৮০  দিনের কর্মপরিকল্পনা জনগনের কাছে তুলে ধরার অংশ হিসাবে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও লিফলেট বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামিল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, জুড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইয়ুম, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, বড়লেখা উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আহমেদ রুলন, পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহিবুর রহমান তুয়েল, বিএনপি নেতা হাবিবুর রহমান প্রমুখ।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান