ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গায় বিএনপির মনোনয়ন পেলেন শরীফ-বাবু


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ৩-১১-২০২৫ রাত ৮:২৮

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুইটি আসনে বিএনপি একক প্রার্থী ঘোষণা করেছে দলটি। চুয়াডাঙ্গা-১ (সদর ও আলমডাঙ্গা) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এবং চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা ও জীবননগর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি, উপ-কোষাধ্যক্ষ ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, শেষ মুহূর্তের যাচাই-বাছাই ও আলোচনার পর স্থায়ী কমিটি আজ প্রথম ধাপের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে। বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
দলের সূত্র আরো জানায়, তৃণমূলের মতামত, সাংগঠনিক অবস্থান, নেতৃত্বের গ্রহণযোগ্যতা ও নির্বাচনী মাঠের সক্রিয়তা বিবেচনায় শরীফুজ্জামান শরীফ ও মাহমুদ হাসান খান বাবুকে মনোনয়ন দেয়া হয়েছে।
মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই চুয়াডাঙ্গা জেলাজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে মাঠে থাকা এই দুই নেতা দলের পক্ষ থেকে সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত ছিলেন।

Aminur / Aminur

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান