ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় বিএনপি'র ৯ টি আসনের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৩-১১-২০২৫ রাত ৮:৫৮

আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে উপস্থিতি আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারই ধারাবাহিকতায় কুমিল্লায় বিএনপি'র ১১ টি আসনের মধ্যে ৯ টি আসনের প্রাথমিক মনোনয়নে নির্বাচিত হলেন যারা, তারা হলেন---

কুমিল্লা ১ : দাউদকান্দি ও মেঘনা উপজেলা - বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, 
কুমিল্লা ২ :  হোমনা ও তিতাস উপজেলা (পরে ঘোষণা করা হবে),
কুমিল্লা ৩: মুরাদনগর উপজেলা - বিএনপি'র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, 
কুমিল্লা ৪ : দেবিদ্বার উপজেলা - সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী,  
কুমিল্লা ৫: বুড়িচং ও ব্রাহ্মনপাড়া উপজেলা - কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব হাজী মোঃ জসিম উদ্দিন, 
কুমিল্লা ৬ : কুমিল্লা আদর্শ সদর, কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা সেনানিবাস ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা - বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোঃ মনিরুল হক চৌধুরী, 
কুমিল্লা ৭: চান্দিনা উপজেলা (পরে ঘোষণা করা হবে)
কুমিল্লা ৮: বরুড়া উপজেলা - কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র সভাপতি জাকারিয়া তাহের সুমন,
কুমিল্লা ৯: লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা - কেন্দ্রীয় বিএনপি'র শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম, 
কুমিল্লা ১০ : নাঙ্গলকোট ও লালমাই উপজেলা - সাবেক সংসদ সদস্য মোঃ আবদুল গফুর ভুইয়া,
কুমিল্লা ১১: চৌদ্দগ্রাম উপজেলা - চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি'র সভাপতি মোঃকামরুল হুদা, 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এ বৈঠক হয়। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ