ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

গাইবান্ধার পাঁচ টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৩-১১-২০২৫ রাত ৮:৫৯

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলার পাঁচটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। দলীয় সূত্রে জানা গেছে, হাইকমান্ডের অনুমোদনের পর প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

চূড়ান্ত প্রার্থীরা হলেন—

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ): ডা. খন্দকার মো. জিয়াউল ইসলাম জিয়া

গাইবান্ধা-২ (সদর): আনিসুর জামান খান বাবু

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী): ডা. মইনুল হাসান সাদিক

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ): শামীম কায়সার লিংকন

গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি): ফারুক আলম সরকার

দলীয় সূত্র জানায়, এসব প্রার্থী দীর্ঘদিন ধরে নিজেদের এলাকায় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তা, জনসম্পৃক্ততা ও দলের প্রতি আনুগত্যের ভিত্তিতেই তাদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

এদিকে প্রার্থী ঘোষণার পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয় পর্যায়ে ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা জোরদারের প্রস্তুতি নিচ্ছেন তারা।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র