কুমিল্লায় হাজী ইয়াছিনকে মনোনয়ন বঞ্চিত করায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ
কুমিল্লা-৬ (সদর) আসনে দীর্ঘদিন বিএনপিকে আগলে রাখা ত্যাগী নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তার কর্মী-সমর্থকরা।
সোমবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর অংশে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তারা।
বিক্ষোভকারীদের অভিযোগ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সাবেক সম্পাদক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন না দিয়ে, দীর্ঘদিন দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থাকা এক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা এ সিদ্ধান্তকে “অযৌক্তিক ও অগ্রহণযোগ্য” বলে দাবি করেন এবং সিদ্ধান্তটি প্রত্যাখ্যানের ঘোষণা দেন।
বিক্ষোভে অংশ নেওয়া কর্মীরা বলেন, “হাজী ইয়াছিন ভাই গত ১৭ বছর ধরে কুমিল্লা সদরে বিএনপিকে আগলে রেখেছেন। আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন সামনের সারিতে। অথচ সেই পরীক্ষিত তৃণমূল নেতাকে দল মনোনয়ন দেয়নি—এটা অবিচার।”
এ সময় বিক্ষোভকারীদের “এই নমিনেশন মানি না, মানবো না”, “ইয়াছিন ভাই, ইয়াছিন ভাই—তুমি এগিয়ে চলো” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা হাজী ইয়াছিনের পক্ষে নানা পোস্ট ও মন্তব্য করছেন। তারা লিখছেন, “দুঃসময়ের কান্ডারি ইয়াছিন ভাইকে বঞ্চিত করা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।”
এর আগে সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন। এতে কুমিল্লার ৯টি আসনের মনোনয়নও প্রকাশ করা হয়। কুমিল্লা-৬ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়।
Aminur / Aminur
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান