দোহারে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন ব্যারিস্টার জাকির খান
ঢাকা জেলার দোহার উপজেলার ৪০নং হরিচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দোহারের কৃতি সন্তান ব্যারিস্টার মো. জাকির খান। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সার্বিক কার্যক্রম এবং প্রতিদিনের পাঠদানের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে ব্যারিস্টার জাকির খান বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ আরও উন্নত করার আশ্বাস দেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য শিক্ষাসামগ্রী প্রদান এবং অভিভাবকদের বসার জন্য ছাউনি নির্মাণে সহায়তার প্রতিশ্রুতি দেন।
তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শিক্ষামূলক বিষয়ে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
পরে তিনি তাঁর শিক্ষাগুরু, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও অবসরপ্রাপ্ত শিক্ষক সামাদ মাস্টার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁর সার্বিক খোঁজখবর নেন।
উল্লেখ্য, ব্যারিস্টার জাকির খান দোহারের কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র। তিনি ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষকতা করেন।
উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে তিনি যুক্তরাজ্যে গিয়ে নর্থউম্ব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং বিপিপি বিশ্ববিদ্যালয় থেকে বার কোর্স সম্পন্ন করেন। পরবর্তীতে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লিংকন’স ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।
ব্যারিস্টার জাকির খান দোহারের মাহমুদপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি হাজী আবুল কাশেম খান ও হাজেরা খানম দম্পতির সুযোগ্য সন্তান।
Aminur / Aminur
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন