স্কুল ব্যাংকিং বিষয়ে টাচস্টোন স্কুলে ঢাকা ব্যাংকের বিশেষ আয়োজন
ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়ায় অবস্থিত টাচস্টোন স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং বিষয়ক বিশেষ অনুষ্ঠান। এই আয়োজনটি করেছে ঢাকা ব্যাংকের জয়পাড়া শাখা।
সোমবার(৩ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক জয়পাড়া শাখার ব্যবস্থাপক এবং টাচস্টোন স্কুলের প্রধান শিক্ষক।
আলোচনায় স্কুলগামী শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা দেওয়া এবং তাদের ব্যাংক লেনদেনের সাথে সম্পৃক্ত করার বিষয়টি গুরুত্ব পায়।
ঢাকা ব্যাংকের শাখা ব্যবস্থাপক বলেন,“শুধুমাত্র পাঠ্যপুস্তুকের সীমাবদ্ধ জ্ঞান থেকে বেড়িয়ে এসে হাতে-কলমে ব্যাংকিং জ্ঞান অর্জন করাই আমাদের উদ্দেশ্য। স্কুলগামী ছাত্রছাত্রীদের জন্য ঢাকা ব্যাংক দিয়েছে ‘স্টুডেন্ট লেজার একাউন্ট’-এর সুযোগ, যেখানে ১৮ বছরের আগেই একাউন্ট খোলা ও পরিচালনা করা যায়।”
তিনি আরও বলেন, “প্রান্তিক পর্যায়ে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং ব্যাংকবহির্ভূত জনগোষ্ঠীকে আর্থিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও ভবিষ্যতে ব্যাংকিং সম্পর্কে সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
Aminur / Aminur
কোনাবাড়ী ভি.পি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা
টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব
মাদারীপুরে ১ লাখ ৭৫ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে
পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক
কেশবপুরে কৃত্রিম সংকট দেখিয়ে চড়া মূল্যে সার বিক্রির অভিযোগ
ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
রায়পুরে গলা কেটে তিনজনকে হত্যায় ঘাতক গ্রেফতার
চিলমারীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
বাঘার নারায়নপুরে ইয়াবা-হিরোইনসহ যুবক গ্রেপ্তার, জামিনে বের হয়েই ফের মাদক ব্যবসা
শালিখায় ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে ডাস্টবিন ও বৃক্ষচারা বিতরণ
লক্ষ্মীপুরে ভাড়া বাসায় ঢুকে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা
বোদায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত