পাংশায় মিথ্যা প্রচারণায় কাউন্সিলর চাঁদ আলীর মানহানি করায় থানায় জিডি
রাজবাড়ীর পাংশায় ফেসবুক ফেক আইডির মাধ্যমে মিথ্যা প্রচারণায় এক কাউন্সিলরের মানহানি করেছে একটি কুচক্রী মহল। এ ঘটনায় রোববার (২৬ সেপ্টেম্বর) পাংশা মডেল থানায় জিডি করেছেন ভুক্তভোগী পাংশা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. চাঁদ আলী সরদার।
থানার জিডি সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে ‘অসাধারণ ছেলে’ নামক একটি ফেজবুক (ফেক) আইডির মাধ্যমে অজ্ঞাত ব্যক্তি তার ছবি ব্যবহার করে তার সম্পর্কে মানহানিকর পোস্ট করেছে। বিষয়টি তার আত্মীয়স্বজন ও বন্ধুরা দেখায় মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে। তিনি ধারণা করে জিডিতে উল্লেখ করেছেন, একটি কুচক্রী মহল সামাজিকভাবে হেয় করার জন্য এ ধরনের মানহানিকর পোস্ট করে আসছে।
এ বিষয়ে ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. চাঁদ আলী সরদার বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ ঘটনায় পাংশা মডেল থানায় একটি জিডি করেছি। আমি এর সুষ্ঠু বিচার দাবি করি।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জিডির ব্যাপারটি নিশ্চিত করে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গহণ করা হবে বলে জানিয়েছেন।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত