ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় ধানের শীষের মনোনয়ন পেলেন যারা — চার আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৪-১১-২০২৫ দুপুর ১:২২

আসন্ন ১২তম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে রাজনৈতিক অঙ্গন। এরই মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়া জেলার চারটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে চার আসনে যারা প্রার্থী হয়েছেন, তারা ইতোমধ্যেই মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছেন।
ঘোষিত তালিকা অনুযায়ী—কুষ্টিয়া-১ (দৌলতপুর): বাচ্চু মোল্লা দৌলতপুর আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন জেলার অভিজ্ঞ ও ত্যাগী নেতা বাচ্চু মোল্লা। মনোনয়ন পেয়ে তিনি বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি প্রাণপণভাবে পালন করব। দৌলতপুরবাসী পরিবর্তনের জন্য প্রস্তুত। জনগণের ভোটে ধানের শীষ বিজয়ী হবে ইনশাআল্লাহ।  কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা): ব্যারিস্টার রাকিব রউফ চৌধুরী মিরপুর-ভেড়ামারা আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন তরুণ আইনজীবী ও জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ ব্যারিস্টার রাকিব রউফ চৌধুরী।
তিনি বলেন, “আমি জনগণের সেবক হতে চাই, শাসক নই। মিরপুর ও ভেড়ামারার মানুষের উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।”
কুষ্টিয়া-৩ (সদর): প্রকৌশলী জাকির হোসেন সরকার কুষ্টিয়া সদর আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন জনপ্রিয় রাজনীতিক ও পেশাদার প্রকৌশলী জাকির হোসেন সরকার।
তিনি বলেন,“আমি উন্নয়নের রাজনীতি করতে চাই, প্রতিশোধের নয়। কুষ্টিয়া সদরবাসী স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাসী— তাদের ভালোবাসাই আমার শক্তি।”
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা): মেহেদী হাসান রুমি কুমারখালী-খোকসা আসনে মনোনয়ন পেয়েছেন তরুণ রাজনীতিক মেহেদী হাসান রুমি। তিনি বলেন, আমি জনগণের পাশে থাকতে চাই সবসময়। কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা রক্ত দিয়ে হলেও পালন করব। এই নির্বাচনে ধানের শীষই হবে জনগণের আশা-ভরসার প্রতীক।”
দলীয় সূত্রে জানা গেছে, ঘোষণার পর থেকেই প্রার্থীরা নিজেদের এলাকায় গণসংযোগ ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন।
জেলা বিএনপির এক শীর্ষ নেতা বলেন,এবার কুষ্টিয়ায় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে সবাই। আমরা বিশ্বাস করি, জনগণ বিএনপিকে আবারো বিজয়ী করবে।” নির্বাচনী মাঠে এখন বিএনপি ও মহাজোটের মধ্যে উত্তেজনা বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কুষ্টিয়ার চারটি আসনেই জমে উঠবে ত্রিমুখী লড়াই।

Aminur / Aminur

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের