বগুড়ায় ধানক্ষেত থেকে বেকারি ব্যবসায়ীর লাশ উদ্ধার
বগুড়ায় জহুরুল ইসলাম (৪০) নামের এক বেকারি ব্যবসায়ীকে হত্যার পর ধানক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী তালুকদারপাড়ায় একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত জহুরুল ইসলাম ওই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, সকালে ধানক্ষেতে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশ ধানক্ষেতে ফেলে রেখে যায় খুনীরা।
পরিবারের সদস্যরা জানান, সোমবার দিবাগত রাত ১১টার দিকে জরুরি কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন জহুরুল। এরপর তিনি আর ফেরেননি।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা মঞ্জুর ও সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
Aminur / Aminur
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত