ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়া সদর-৩ আসনে ধানের শীষে প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৪-১১-২০২৫ দুপুর ৩:৮

আসন্ন ১২তম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন প্রকৌশলী জাকির হোসেন সরকার। তিনি নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন,

ধানের শীষ শুধু একটি প্রতীক নয়—এটি মানুষের অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। আমি কুষ্টিয়া সদর-৩ আসনের মানুষের সেবা করার অঙ্গীকার নিয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছি। দেশের জনগণ আজ পরিবর্তন চায়, গণতন্ত্র পুনরুদ্ধার চায়। আমি বিশ্বাস করি, ধানের শীষে ভোট দিয়ে জনগণ সেই পরিবর্তনের পথ খুলে দেবে।”

তিনি আরও বলেন,বিগত সময়ে কুষ্টিয়া সদর আসনের মানুষ নানা অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে। আমি একজন প্রকৌশলী হিসেবে এলাকার অবকাঠামো উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা-স্বাস্থ্য খাতের উন্নয়নকে অগ্রাধিকার দেব। জনগণের ভোটাধিকার রক্ষাই হবে আমার প্রথম প্রতিশ্রুতি।”

দলীয় সূত্র জানায়, বিএনপি নেতৃত্ব এই আসনে প্রকৌশলী জাকির হোসেন সরকারের প্রার্থিতা চূড়ান্ত করেছে তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, সততা ও তৃণমূলের গ্রহণযোগ্যতা বিবেচনা করে।

এদিকে মনোনয়ন ঘোষণার পর থেকেই কুষ্টিয়া সদর ও আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। বিভিন্ন স্থানে শুভেচ্ছা মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন,আমি বিশ্বাস করি জনগণ জেগে উঠেছে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, ধানের শীষ বিজয়ী হবেই ইনশাআল্লাহ।”

Aminur / Aminur

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের