বিএনপি নেতা হাবিব মনোনয়ন পাওয়ায় তালার রাজনীতিতে নতুন মাত্রা যোগ
সাতক্ষীরা–১ (তালা–কলারোয়া) আসনে বিএনপি কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব দলীয় মনোনয়ন পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকাজুড়ে শুরু হয়েছে নতুন উচ্ছ্বাস, নতুন আশার সঞ্চার। একই সাথে এমন প্রাণচঞ্চল দৃশ্য এখানকার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। জানা যায়,দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের সাথে গভীর সম্পর্কের কারণেই দল তাঁকে আবারও মনোনয়ন দিয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। হাবিবুল ইসলাম হাবিব নিজেও দলীয় নেতৃত্বের এই সিদ্ধান্তে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার উপর যে আস্থা রেখেছেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব সেই আস্থার মর্যাদা রাখতে। এদিকে,মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই তালা ও কলারোয়া জুড়ে দলের তৃণমূল কর্মীদের চোখেমুখে এখন আশার আলো। দীর্ঘদিন পর তাঁরা যেন নতুন উদ্যমে আবারো মাঠে ফেরার প্রেরণা পাচ্ছেন।স্থানীয় ভোটাররাও এই মনোনয়নে সন্তুষ্টি প্রকাশ করেছেন। একজন প্রবীণ ভোটার বলেন,হাবিবুল ইসলাম হাবিব আমাদের এলাকার পরিচিত মুখ, উন্নয়নের অংশীদার। তাঁর নেতৃত্বে এলাকায় আবারও রাজনৈতিক ভারসাম্য ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি।অন্যদিকে তালা উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু বলেন,এমন একজন গ্রহণযোগ্য নেতা মাঠে থাকলে বিএনপির সংগঠন নতুন ভাবে জেগে উঠবে। তিনি শুধু রাজনীতিবিদ নন, জনগণের বন্ধু তো বটেই। দলীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা–১ আসনকে বিএনপি এবার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এই আসনে নির্বাচনী প্রচারণা শুরু হবে শিগগিরই, যেখানে হাবিবুল ইসলাম হাবিব নিজেই নেতৃত্ব দেবেন তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সমন্বিত কর্মসূচিতে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিএনপির এই সিদ্ধান্তে শুধু প্রার্থী নির্ধারণই নয়, বরং দলের ভিতরকার নেতৃত্বের ভারসাম্য রক্ষা, তৃণমূলের উজ্জীবন ও ভোটারদের আস্থা পুনরুদ্ধারের প্রচেষ্টাও প্রতিফলিত হয়েছে। সব মিলিয়ে বলা যায়, হাবিবুল ইসলাম হাবিবের মনোনয়ন যেন শুধু একজন প্রার্থীর ঘোষণা নয়, বরং সাতক্ষীরা–১ আসনে বিএনপির রাজনৈতিক পুনর্জাগরণের প্রতীক হয়ে উঠেছে। জনগণের প্রত্যাশা এবার হয়তো আবারও রাজনীতির মাঠে ফিরবে গণতন্ত্রের প্রাণ, মানুষের কণ্ঠস্বর।
Aminur / Aminur
যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩
গোদাগাড়ীতে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে একজনের এক বছরের কারাদণ্ড
বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা
দুই শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিতে ব্যাহত পাঠদান, ক্ষুব্ধ অভিভাবক
বারবাকিয়া বাজারে নতুন নেতৃত্ব, সভাপতি মানিক সম্পাদক আনিস
জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ
ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া
বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক
বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল
লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন
মনিরামপুরের আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’
নেত্রকোণার মদনে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ঘুমের ওষুধ সেবন-হাসপাতালে স্ত্রীর মৃত্যু