ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভে অচল ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, তিন ঘণ্টা পর স্বাভাবিক চলাচল


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ৪-১১-২০২৫ দুপুর ৩:১৫

মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার(৩ নভেম্বর) সন্ধ্যার পর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতের মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চরে মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা। এসময় উভয় লেনে আটকে পড়ে শত শত যানবাহন। দূর্ভোগে পড়েন যাত্রীরা। প্রায় আড়াই ঘন্টা পর রাত সাড়ে নয়টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সোমবার দুপুরে বিএনপির পক্ষ থেকে জামান কামাল নুরুদ্দিন মোল্লাকে মাদারীপুর-১ আসনের মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলে মনোনয়ন বঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

এ ঘটনার পরপরই লাভলু সিদ্দিকীর সমর্থকরা সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধরা কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায় এবং ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এতে যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের এক কর্মকর্তা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহাসড়কের পাঁচ্চরের রয়েল হাসপাতালের সামনে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা। পরে আগুন জ্বালিয়ে দেয়া হয়। এসময় সংযোগ সড়কে আসা একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে বিক্ষুব্ধরা। পরে শিবচর থানা পুলিশ, সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহুরুল ইসলাম বলেন,'রাত সাড়ে নয়টার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। শিবচর সার্কেল এসপি, থানা পুলিশ, সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় স্থানীয় সাধারণ মানুষও জনদূর্ভোগের বিষয়টি মাথায় রেখে অবরোধ তুলে নিতে সহযোগিতা করেন। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।'

Aminur / Aminur

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার