ভূরুঙ্গামারীতে তিলাই উচ্চ বিদ্যালয়ে আইন ও সচেতনতামূলক ক্লাস নিলেন(ওসি) আল হেলাল মাহমুদ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তিলাই উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে আইন ও সচেতনতামূলক ক্লাস নেন।
এ সময় তিনি ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, মাদকাসক্তি, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম— বিশেষ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও মোবাইল ফোনের সঠিক ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
ওসি আল হেলাল মাহমুদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ছোট ছোট অপরাধ থেকেই বড় অপরাধের জন্ম হয়। তাই শৈশব থেকেই সততা ও শৃঙ্খলার চর্চা করতে হবে। মাদক ও অসৎ কাজ থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। যেই জাতি যত বেশি শিক্ষিত, সেই জাতিই তত বেশি উন্নত।”
তিনি শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়ার পরামর্শ দেন এবং বলেন, জীবনে সফল হতে হলে বড় স্বপ্ন দেখতে জানতে হবে। পাশাপাশি ঘরে বাবা-মাকে সহযোগিতা করা উচিত বলেও উল্লেখ করেন।
ওসি শিক্ষার্থীদের সঙ্গে আইন সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং তাদের মতামত নেন। শিক্ষার্থীরা তার প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক ক্লাসে অংশ নিয়ে আনন্দ প্রকাশ করে এবং ভবিষ্যতে এ ধরনের ক্লাস চালু রাখার অনুরোধ জানায়।
তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন বলেন, “ওসি স্যার খুব সুন্দরভাবে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়েছেন। এভাবে যদি মাঝে মাঝে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন, তা হলে তারা আরও সচেতন ও অনুপ্রাণিত হবে।”
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদের এই উদ্যোগকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীরাসহ স্থানীয় জনসাধারন উচ্ছ্বাস প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জানান।
Aminur / Aminur
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ