ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন ইঞ্জিঃ মঈনুল ইসলাম খাঁন শান্ত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৪-১১-২০২৫ দুপুর ৩:১৮

মানিকগঞ্জ-২ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীক পেয়েছেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তসহ ২৩৭ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ক্লীন ইমেজের অধিকারি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শান্তকে বিএনপির মনোনয়ন দেওয়ায় স্থানীয় দলীয় নেতৃবৃন্দ ও সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। মুহুর্তের মধ্যে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়। আনন্দ-উল্লাসে মেতে ওঠেন দলীয় নেতা-কর্মীরা। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়।

ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খাঁন শান্ত’র পিতা সাবেক শিল্পমন্ত্রী প্রয়াত সামসুল ইসলাম খাঁন নয়া মিয়া আপামর জনসাধারণের নিকট ছিলেন ব্যাপক জনপ্রিয় ব্যক্তিত্বের অধিকারী। তিনি ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত একটানা ৪ বার এমপি ছিলেন। তার মৃত্যুর পর ২০০৬ সালের উপ-নির্বাচনে তার ছেলে ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খাঁন শান্ত প্রথমবারের মতো এমপি হয়েছিলেন। তিনিও পিতার মতোই এ আসনে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। 

সিংগাইর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক সভাপতি সালাউদ্দিন আহমেদ বলেন, শান্ত সাহেবের মনোয়ন পাওয়ার খবর শুনে এ আসনের নেতাকর্মী সবাই আনন্দে মেতে উঠেছে। কারণ এ আসনের আপামর জনগণের পছন্দের প্রার্থী হলেন ইঞ্জিঃ মঈনুল ইসলাম খাঁন শান্ত সাহেব। তার মাধ্যমে বেগম জিয়া ও তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে লক্ষে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করে দেশ গঠনে ভূমিকা রাখবে ইনশাহআল্লাহ।

ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খাঁন শান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করায় দলের ত্যাগী নেতা-কর্মীদের প্রতি সম্মান দেখানো হয়েছে। সিংগাইর, হরিরামপুর তথা দক্ষিন মানিকগঞ্জের সর্বস্তরের নেতাকর্মী ও জনগনকে সাথে নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে দলকে এই আসনটি উপহার দেব ইনশাআল্লাহ। 

Aminur / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র