ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

দুর্গাপুরে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২৫ দুপুর ৩:১৯

নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায়, বে-সরকারি উন্নয়ন সংস্থা ‘‘রুসা বাংলাদেশ’’ এর আয়োজনে "সার্টিফিকেট ইন এনিমেল হেলথ অ্যান্ড প্রোডাকশন" একবছর মেয়াদী কোর্স সমাপ্ত হয়েছে। সোমবার (০৩ নভেম্বর) দুপুরে তাদের সনদপত্র বিতরণ করা হয়।

এম এন আলম মেডিক্যাল টেকনোলজি ইনস্টিটিউট এর ব্যবস্থাপনায়, উপজেলার প্রতিটি ইউনিয়নে নতুন নতুন উদ্দ্যেক্তা তৈরীর লক্ষ্যে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অধীনে প্রশিক্ষনার্থীদের হাঁস, মুরগী, গরু, ছাগলের উপর হেলথ অ্যান্ড প্রোডাকশন বিষয়ে একবছর মেয়াদী এই প্রশিক্ষণ দেয়া হয়। দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে এই শিক্ষাবর্ষে ১৭ জন প্রশিক্ষনার্থী এই কোর্স সম্পন্ন করেন। ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীদের প্রশিক্ষণ চলমান রয়েছে। 

বিরিশিরিস্থ রুসা বাংলাদেশ এর মিলনায়তনে, রুসা‘র নির্বাহী পরিচালক এম এন আলম এর সভাপতিত্বে, রুসা‘র প্রশাসনিক কর্মকর্তা জন ক্রসওয়েল খকসির সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: অমিত দত্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি রুপন কুমার সরকার, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, প্রশিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।

Aminur / Aminur

গাছবাড়িয়া কলেজে ঝুকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা

মুকসুদপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

বরখাস্ত হয়েও 'রহস্যময়' পুনঃনিয়োগ!

“রোজ একই টিফিনে শিশুদের অনীহা: বিকল্প খাবারের দাবি বরুড়ার প্রাথমিক বিদ্যালয়ে”

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের মূল্যবান সম্পদ -ডিসি, নরসিংদী

শিবচরে জমি বিরোধে চাচাতো ভাই নিহত, ঘুষির অভিযোগ

বিজয়নগরে কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার