লাকসামে স্কুলের জায়গা দখলের চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ
কুমিল্লার লাকসামে শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান বিজরা রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয় ও কলেজের জায়গা দখলের চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার সকালে কুমিল্লা- চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বিজরা বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিজরা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশ করেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি প্রায় ১৩ শতক জায়গা ব্যবহার করে আসছে, যা বিএস ও আরএস রেকর্ডে বিদ্যালয়ের মালিকানায় রয়েছে। কিন্তু সম্প্রতি একটি চিহ্নিত ভূমিদস্যু চক্র জায়গাটি দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিদ্যালয়ের অধ্যক্ষ আবুল খায়ের বলেন,“প্রায় ৭০ বছর ধরে এই জায়গাটি বিদ্যালয়ের মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে প্রতিদিন ছাত্র-ছাত্রীরা খেলাধুলা করে। কিছু ভূমিদস্যু যারা ইতিমধ্যে বাজারের অনেক জায়গা দখল করেছে, এখন স্কুলের জায়গায় চোখ দিয়েছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি বিদ্যালয়ের জমি যেন কোনোভাবেই দখল না হয়।”
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল হোসেন বলেন, “এই বিদ্যালয় আমাদের গর্বের প্রতীক। আমি আমার জীবন দিয়েও বিদ্যালয়ের জায়গা রক্ষা করব। কোনো চক্রকে স্কুলের সম্পত্তি দখল করতে দেওয়া হবে না।”
অভিভাবক ও স্থানীয় জনসাধারণও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, শিক্ষার পরিবেশ নষ্ট করে কোনোভাবেই দখলদারদের স্বার্থ হাসিলের সুযোগ দেওয়া যাবে না।
উল্লেখ্য, বিজরা রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয় ও কলেজ লাকসাম উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে আসছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ