আসলাম চৌধুরীর বিএনপি থেকে পদত্যাগের খবর ভিত্তিহীন মিথ্যা
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বিএনপি থেকে পদত্যাগ করেছেন মর্মে যে সংবাদ স্যোশাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে তা পুরোপুরি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছেন আসলাম চৌধুরী মিডিয়া উইংসের কর্মকর্তা আবু তাহের।
সীতাকুন্ড তথা চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদেরকে এই ধরণের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, “শ্রদ্ধেয় আসলাম চৌধুরী এফসিএ মহোদয় বিএনপি থেকে পদত্যাগ করেছেন বলে যে মিথ্যা রটনা চালানো হচ্ছে তা মোটেও সত্য নয়। তিনি দলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ। একটি কুচক্রি মহল বিভ্রান্তি তৈরী করে ফায়দা হাসিলের জন্য এমন জঘন্য অপকর্মে লিপ্ত হয়েছে বলেই তিনি দাবি করেন। সবাইকে ধৈয্য ধারণ করার জন্য শ্রদ্ধেয় আসলাম চৌধুরী এফসিএ মহোদয়ের পক্ষ থেকে তিনি বিনীত অনুরোধ জানিয়েছেন।“
এদিকে সোমবার (৩ নভেম্বর) বিএনপি সারাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭জন প্রার্থীর নাম ঘোষণা করেন। সেখানে চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড-(আকবরশাহ-পাহাড়তলীআংশিক) আসনে আসলাম চৌধুরীর নাম না থাকায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। নেতাকর্মীরা সন্ধ্যা থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে মহাসড়কে সৃষ্ট হয় তীব্র যানজট। চট্টগ্রাম শহর থেকে সীতাকুন্ডের শেষ অংশ পর্যন্ত প্রায় ৬০/৭০ কিলোমিটার সড়ক রাত সাড়ে ১১টা পর্যন্ত কার্যত অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। পরে আসলাম চৌধুরীর অনুরোধে অবরোধকারীরা সড়ক থেকে সরে গেলে রাত ১২টার থেকে ধীরে ধীরে যান চলাচল শুরু হয়।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ