কুড়িগ্রাম-১আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাইফুর রহমান রানা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (ভুরুঙ্গামারী-নাগেশ্বরী-কচাকটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা।
সোমবার (৩ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় এই নেতা দলীয় ঐক্য রক্ষা ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন,দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি জনগণের আস্থা ও ভোটের মাধ্যমে তা সম্মানিত করতে চাই। জনগণই আমার শক্তি, তাঁদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা।তার এই প্রাপ্তিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস ও আনন্দের বন্যা দেখা দিয়েছে।
এমএসএম / এমএসএম
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস