ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

‎সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২৫ দুপুর ৪:৫০

‎জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশপর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌ-পুলিশ। সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর ডালার পাড় গ্রামে  রাতের আধারে চলে অবৈধ ভাবে বালু উত্তোলন।   নদীর পাড়কেটে বালু উত্তোলন করে কৃত্রিম নদী বানাচ্ছে  জামাল ও নয়ন। এই সংবাদ প্রকাশের  পর জোড়ালো অবস্থানে অভিযানে নেমেছেন তাহিরপুর উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ সদস্যরা। জানা যায় যাদুকাটা নদীর তীরে অবস্থিত ডালার পাড় গ্রাম, যেখানে মাস খানেক ধরে চলছে অবৈধভাবে সেভ মেশিন দিয়ে বালু উত্তোলন। এই বিষয়টি জানার পর জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে   রবিবার রাতবর যাদুকাটার ডালার পাড় গ্রামে অবৈধভাবে সেভ মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ  করতে জোড়ালো অভিযান পরিচালনা করেন  উপজেলা নির্বাহী অফিসার পাশাপাশি  বিজিবির অভিযানে জব্দ করা হয় অনেক গুলি বোমা মেশিন । অভিযানের  খবর পেয়ে  বালু উত্তোলনকারী জামাল ও নয়ন (জামাই শশুর) মিলে শুরু করে চোর পুলিশ খেলা। অন্যদিকে ডালারপাড়ে বসানো হয়েছে নৌ- পুলিশের জোড়ালো অবস্থান।

‎জানা যায় তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পার্শ্ববর্তী ডালারপাড় গ্রামের বাসিন্দা  বিল্লাল মিয়ার বাড়ির পিছনে যাদুকাটা নদীর তীরে প্রতিনিয়ত রাতের আধাঁরে অবৈধ ভাবে ইজারা বিহীন  বনও খনিজ মন্ত্রণালয়ের জায়গা থেকে কোটি কোটি  টাকার  বালু উত্তোলন করে নিয়ে  যাচ্ছে এই জামাই শশুরের চক্র। 

‎তারা হলেন ডালার পাড় গ্রামের বাসিন্দা মৃত ইশু মিয়ার ছেলে জামাল উদ্দিন এবং তার মেয়ের জামাই নয়ন মিয়া। যাদের নেতৃত্বে পাড়কেটে ডালারপাড়  গ্রামের ভিতর দিয়ে কৃত্রিম নদী বানানো হচ্ছে ?  যা এলাকার গ্রামবাসীর বাড়িঘর, রাস্তাঘাট নদীর গর্ভে বিলিনের পথে।  শতশত বাড়ি ঘর রয়েছে নদীর স্রুতের মুখে?  অবৈধভাবে বালু উত্তোলন করে জামাই শশুর মিলে ডালার পাড় গ্রামকে বানাচ্ছে কৃত্রিম নদী । আর এসব কিছু চলছে তাহিরপুর থানা পুলিশের চোখের সামনে?   এতে করে হুমকির মুখে পড়েছে প্রায় চার হাজার মানুষের বাড়িঘর। রাত ৩টা থেকে ভোর সকাল ৮ টা পর্যন্ত চলে অবৈধ বালু উত্তোলন। এই সংবাদ প্রকাশিত হওয়ার পর কঠোরভাবে নদীর পাড়কাটা বন্ধ করতে অভিযানে নামেন উপজেলা প্রশাসন ও নৌপুলিশ। জানা যায় যাদুকাটা নদীর ডালার পাড়ে নিয়মিত নৌপুলিশের কঠোর অবস্থান রয়েছে।

‎এব্যাপারে সুনামগঞ্জ  নৌ -পুলিশ পাড়ির এস জাহাঙ্গীর জানান আমরা জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার মাধ্যমে জানতে পারি ডালারপাড় গ্রামে একটি বালু খেঁকো চক্র নদীর তীরে অবৈধ ভাবে বালু উত্তোলন করে একটি কৃত্রিম নদী বানানোর চেষ্টা করছে।  এই খবর পেয়ে আমাদের নৌ-পুলিশ, ডালারপাড় গ্রামে ২৪ ঘন্টা অবস্থানে রয়েছি, যদি কোন ব্যাক্তি বালু উত্তোলনের চেষ্টা করে সাথে সাথে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এবং জামাই শশুর যেই হোক না কেনো জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

‎এব্যপারে তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম জানান অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ডালার পাড়ের বিষয়টি নিয়ে আমাদের উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। 

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ