ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৪-১১-২০২৫ বিকাল ৫:৩১

গোপালগঞ্জ সদর উপজেলায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ৪ অক্টোবর, সকাল ৯টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রশিক্ষণ শুরু হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, "প্রতি তিন মাস পর পর ফরম ১৭ অনুযায়ী রিপোর্ট দাখিলের সময় সঠিকতা নিশ্চিত করতে হবে এবং তা যাতে নথিপত্র ও রেজিস্টারের সাথে মিল থাকে, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।" তিনি আরও জানান, ডিএমআইই রিপোর্টের রিসিভ কপি উপজেলা থেকে সংগ্রহ করতে হবে।

প্রশিক্ষণের বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শোভন সরকার বলেন, "যে সকল ইউনিয়নে মামলা গ্রহণ কম হচ্ছে, সেগুলোর জন্য প্রচারণা বৃদ্ধি করতে হবে।" তিনি উপস্থিত ইউনিয়ন প্রতিনিধিদের প্রতি ত্রৈমাসিক প্রতিবেদন নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল করার উপরও গুরুত্ব দেন।

ডিএমআইই পদ্ধতির সঠিক প্রয়োগে নির্দেশনা দেন মোঃ আলিউল হাসানাত খান, ডিস্ট্রিক্ট ম্যানেজার, এভিসিবি-৩ প্রকল্প। তিনি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে কলমে ফরম ১৭ অনুযায়ী ত্রৈমাসিক রিপোর্ট প্রস্তুতির প্রক্রিয়া শিখান।

প্রশিক্ষণে মোট ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন, যারা গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী।

এ প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন কোর্স পরিচালক  বিশ্বজিত কুমার পাল, উপপরিচালক, স্থানীয় সরকার, গোপালগঞ্জ। প্রশিক্ষণের সহযোগিতায় ছিলেন উপজেলা কো-অর্ডিনেটর খালেদা পারভিন।

এমএসএম / এমএসএম

সাভার প্রেসক্লাবের বৃক্ষ ও তাঁত মেলার উদ্বোধন

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়

বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত

শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত

উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র‍্যালি

বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন

বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান

নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা