ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ছাত্রীকে টিসি দেয়ার হুমকির প্রতিবাদে

আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২৫ বিকাল ৫:৪৭

 বগুড়ার আদমদীঘির কাঞ্চনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীকে টিসি দিয়ে বের করে দেয়ার হুমকির ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টায় ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করে ওই বিদ্যালয় চত্ত্বর ও চাঁপাপুর বাজার সড়কে বিক্ষোভ মিছিল করেন।  
আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর মাধ্যমিক বিদ্যালয়াটি ১৯৬২ সালে স্থাপিত হয়। বর্তমানে এই বিদ্যালয়ে প্রায় ৭ শতাধিক শিক্ষার্থি রয়েছে। গৌর চন্দ্র পাল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে সম্প্রতি ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য সাঈম হোসেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহী বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে গত ২৯ অক্টোবর বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ বিষয়টি সরজমিনে তদন্ত করেন। তদন্তের দিন অভিভাবক সদস্য সাঈম উদ্দিন মেয়ে বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী মানতাসা আক্তার সিনথিয়া বিদ্যালয় থেকে বের হয়ে যাবার সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পাল তাকে থামিয়ে বিদ্যালয় ত্যাগ করে কেন যাচ্ছে এমন প্রশ্ন করে সিনথিয়াকে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দিবে বলে হুমকি দেন বলে অভিযোগ করে ওই ছাত্রী। এঘটনায় শিক্ষার্থিরা ক্ষিপ্ত হয়ে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের পদত্যাগ চেয়ে বিদ্যালয় চত্ত্বর ও চাঁপাপুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন। অভিভাবক সদস্য ও ছাত্রী মানতাসার বাবা সাঈম উদ্দিন বলেন, তার মেয়ে মানতাসা আক্তার সিনথিয়াকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয় থেকে টিসি দিয়ে বের করে দেয়ার হুমকি দেয়ার কারনে শিক্ষার্থিরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে এ বিক্ষোভ করে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পাল বলেন, বিদ্যালয় চলাকালে কয়েক জন শিক্ষার্থিরা ক্লাস ছেড়ে বের হয়। এজন্য মানতাসা আক্তারসহ কয়েক জনকে বকাবকি করি।  

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র