মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মাগুরা-২ আসনে বিএনপি নেতাকর্মী ও সর্বসাধারণের মাঝে সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর থেকেই চলছিল জল্পনা-কল্পনা আর চুলচেরা বিশ্লেষণ। কে হবেন এ আসনের ধানের শীষের কান্ডারী। এ চিন্তায় যেন দিন কাটছিলোনা দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পাড়া-মহল্লা, হাট-বাজার, চায়ের দোকানে চলছিল এসব আলোচনা।
তবে আলোচনার মূলে ছিল বিএনপির দলীয় প্রতিক ধানের শীষের কান্ডারী কে হবেন এ নিয়ে। সকল জল্পনা-কল্পনা আর চুলচেরা বিশ্লেষণ শেষে মাগুরা-২ আসনের সকল শ্রেনী পেশার মনুষের মূখে হাসি ফোটাতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে, মাগুরা-২ আসন (শালিখা-মুহাম্মাদপুর ও মাগুরা সদর চার ইউনিয়ন) থেকে বিএনপির ধানের শীষ প্রতীকের টিকিট পেয়েছেন এ্যাডঃ নিতাই রায় চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশান বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেন। সেই তালিকায় মাগুরা-২ আসনে, ১৯টি ইউনিয়নে প্রায় ৪ লক্ষ ভোটারের অভিভাবক হিসাবে ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরীর নাম রয়েছে।।
জাতীয় সংসদের ৯২ নং এই নির্বাচনী এলাকায় স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের ছিল। কিন্তু ১৯৯৩ সালে আওয়ামী লীগের এমপি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আসাদুজ্জামানের মৃত্যুর পর ১৯৯৪ সালে উপনির্বাচনের মধ্য দিয়ে এ আসনটি হাতছাড়া হয়। জনপ্রিয়তার শীর্ষে এসে ৯৪ এর উপ-নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালিমূুল হক কামাল মাগুরা-২ আসন দখল করে নেন।
Aminur / Aminur
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল