ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত
কুড়িগ্ৰামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রসাশনের আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ নভেম্বর) সকালে সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলার অফিস সহকারী নিপেন কুমার দেব, দৈনিক সকালের সময় প্রতিনিধি এস এম মহিবুল নঈম সিমন সহ প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, উপজেলার স্থানীয় নাগরিকদের লিখিত এবং মৌখিকভাবে অভিযোগ গ্ৰহন করেন,এবং জনগণ সরাসরি উপস্থিত থেকে কর্মকর্তাদের সামনে তাদের বক্তব্য উপস্থাপন করেন।দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ তাৎক্ষণিক ভাবে নির্ধারিত সময়ে সমস্যার সমাধানের প্রতিশ্রুতি বা নির্দেশ দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্র বলেন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এখন থেকে প্রতি বুধবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই গণশুনানী অনুষ্ঠিত হবে। তিনি বলেন এই গণ শুনানির ফলে প্রশাসন ও নাগরিকদের সাথে প্রশাসনের সম্পর্ক মজবুত ও বিশ্বাস স্থাপন হবে এবং দুর্নীতি অনিয়ম ও সেবার মানহানি প্রতিরোধ করা সম্ভব হবে। এ সময় তিনি উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন।
Aminur / Aminur
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ