সাভারের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সিআরপি হাসপাতাল পরিদর্শন
সাভারে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মোঃ মাহবুবুর রহমান এর সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) পরিদর্শন করেছেন সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুবুর রহমান। এসময় তিনি হাসপাতালে ভর্তিকৃত বিভিন্ন দুরদুরান্ত থেকে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এবং সুচিকিৎসা পাওয়ার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন।
বুধবার (৫ নভেম্বর) সকালে সিআরপি প্রাঙ্গণে এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইউএনও মাহবুবুর রহমান রোগীদের চিকিৎসা, পুনর্বাসন কার্যক্রম ও সার্বিক সেবার মান সম্পর্কে খোঁজ নেন এবং চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভর্তি রোগীদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মোট ১২০ জন রোগীর মধ্যে প্রত্যেককে একটি করে কম্বল ও একটি করে বিস্কুটের প্যাকেট উপহার হিসেবে প্রদান করেন ইউএনও মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান, সিআরপির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাভার উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
উপহার বিতরণ শেষে ইউএনও মাহবুবুর রহমান বলেন, “সিআরপি আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ পুনর্বাসন কেন্দ্র, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করা হচ্ছে। উপজেলা প্রশাসন সবসময়ই এ ধরনের মানবিক উদ্যোগে পাশে থাকবে।”
স্থানীয়রা ইউএনও’র এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং নিয়মিত এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
Aminur / Aminur
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ