চাঁদপুরের তিন উপজেলার পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুরের কচুয়া, শাহরাস্তি ও মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে মো. হাসান মিয়া (৪২), সেলিম (৪০), মো. শান্ত (২৪), এমরান হোসেন (৩২) ও গোলাম রাব্বানি (৩২) নামে তালিকাভুক্ত ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সকাল ৭টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত এই তিন উপজেলায় তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করে।
সকালে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে মতলব উত্তর উপজেলার পাঠান বাজার এলাকায়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি হাসান ও শান্ত। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি ২০০ গ্রাম গাঁজা।
দুপুর ১২টার দিকে শাহরাস্তি উপজেলার দীঘির পাড় এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি মো. শান্তকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫১পিস ইয়াবা ট্যাবলেট।
অপরদিকে দুপুর সোয়া ১টার দিকে অভিযান পরিচালনা করা হয় কচুয়া উপজেলার নলুয়া এলাকায়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি এমরান ও গোলাম রাব্বানিকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৪ পিস ইয়াবা ট্যাবলেট।
লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Aminur / Aminur
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল