ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে মৎস প্রকল্পে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে চাঁদাদাবি ও হামলার অভিযোগ


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ৫-১১-২০২৫ বিকাল ৭:২৫

কুমিল্লার দাউদকান্দিতে মৎস প্রকল্পে চাঁদা না দেওয়ায় গুলি ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাহিদ হাসান জুয়েল (৩০) নামের এক ব্যক্তি দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (২ নভেম্বর ) সকাল ১১টার দিকে গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউরা মৎস্য প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে  বাদী জাহিদ হাসান জুয়েল অভিযোগে আরও উল্লেখ করেছেন, তিনি দীর্ঘদিন ধরে ঐ এলাকায় মাছ চাষ করে আসছেন। এসময় স্থানীয় কিছু সন্ত্রাসী শুটার নাঈমসহ তার দলবল নিয়ে চাঁদা দাবি করে এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে
তার ওপর হামলা চালায়। অভিযোগ সূত্রে জানা যায়, তারা এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে। এ বিষয়ে ভুক্তভোগী  জানান, ঘটনার দিন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুটার নাঈম বিদেশি পিস্তল দিয়ে গুলি চালায়, তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। এরপর জাহিদের ওপর হামলা চালিয়ে মাছ বিক্রির নগদ ৩ লাখ ২০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। এছাড়াও  পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা সুমনের কাছ থেকেও ১৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন (মূল্য ২৩ হাজার টাকা) ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা অস্ত্র ও লোহার পাইপ দিয়ে বাদী ও সাক্ষীদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়, এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (গৌরীপুর) নিয়ে  চিকিৎসা দেন। এদিকে অভিযোকারী জাহিদ দাবি করেন, শুটার নাঈম গ্রুপ বর্তমানে তাকে ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তিনি নিজের ও সাক্ষীদের নিরাপত্তা এবং ঘটনার বিচারের দাবিতে থানায় অভিযোগ করেন।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী  বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” 

Aminur / Aminur

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার