ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতা অনুষ্ঠান
নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর (বুধবার) বিকাল সাড়ে ৪ টায় ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের পোড়ানগর হাইস্কুল মাঠে সুইজারল্যান্ডের অর্থায়নে ওয়াটারএইড ও সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম এর কারিগরি সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে গম্ভীরা নাটিকা প্রদর্শিত হয়েছে।
এ সময় গম্ভীরা নাটিকা অনুষ্ঠানে ইএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী ও পোড়ানগর দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার রায় উপস্থিত ছিলেন। চাপাইনবাগঞ্জ থেকে আগত প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট শিল্পীদের উপস্থাপনায় আঞ্চলিক ভাষায় ও বিনোদনে ভরা সচেতনতামুলক গম্ভীরা অনুষ্ঠান উপভোগ করতে হাজারও নারী-পুরুষ ও কোমলমতি শিশুরা অংশগ্রহণ করেন।
গম্ভিরা অনুষ্ঠানে পানি সম্পদ রক্ষা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার রোধসহ সামাজিক চেতনতামুলক গম্ভীরা প্রদর্শন স্থানীয়রা নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করবে বলে আয়োজকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
Aminur / Aminur
নওয়াপাড়ায় ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল
কাশিমপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমান
নাগরপুরে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ
রৌমারী হাট-বাজারে আইনশৃঙ্খলা সভায় অতিরিক্ত টোল আদায়ের অনুমতি দিলেন ইউএনও
সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ঘন্টায় মাদক, ডাকাতিসহ অনলাইন ক্যাসিনো কান্ডে জড়িত ১২জন আটক
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর
ঠাকুরগাঁওয়ে তাঁতশিল্প পুনরুজ্জীবনে আশার বার্তা দিলেন ডাঃ শামারুহ মির্জা
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
গাসিকে মাসব্যাপী কর মেলা উদ্বোধন ও প্রশাসকের বাজার পরিদর্শন
প্রায় দুইশ’ বাইকারের অংশগ্রহণে নড়াইলে সুজুকি রাইডার্স ডে
রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানার আসামি গ্রেফতার
পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত